নকিয়ার নতুন সিইও রাজীব সুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজীব সুরি
রাজীব সুরি

নকিয়ার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাজীব সুরি। গত মঙ্গলবার বিশ্বের অন্যতম শীর্ষ মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া এ ঘোষণা দেন। ৪৬ বছর বয়সী রাজীব সুরি দীর্ঘদিন ধরে নকিয়ার নেটওয়ার্ক ইকুয়েপমেন্ট ইউনিট: সলিউশন অ্যান্ড নেটওয়ার্কের (এনএসএন) দায়িত্বে ছিলেন। গত বছরে নকিয়ার আয় হয়েছিল ১২৭ কোটি ইউরো। এর মধ্যে এনএসএনের মাধ্যমেই এসেছে ১১৩ কোটি ইউরো। নকিয়ার চেয়ারম্যান রিস্টো সিলসমা নতুন সিইও সম্পর্কে জানান, ‘রাজীব সুরির নেতৃত্বে নকিয়া আরও নতুনত্ব ও উন্নতি করতে পারবে বলে আমরা আশাবাদী।’
সম্প্রতি মাইক্রোসফট ৫৪০ কোটি ইউরোতে নকিয়ার মোবাইল শাখা কিনে নেওয়ার পর নকিয়ার সাবেক প্রধান স্টিপেন ইলোপ মাইক্রোসফটের ডিভাইস গ্রুপের নির্বাহী সহসভাপতি হিসেবে যোগ দিয়েছেন। এর পর থেকেই সিইও পদটি ফাঁকা ছিল। বর্তমানে নকিয়া নেটওয়ার্ক, ম্যাপিং সেবা, প্রযুক্তি উন্নয়ন ও লাইসেন্স ইত্যাদি বিষয়ে নজর বেশি দিচ্ছে বলে জানা গেছে। আর রাজীব সুরির নেতৃত্বে নকিয়া এখন এসব কাজ আরও দ্রুত করতে পারবে বলেও আশাবাদী প্রতিষ্ঠানটি। —বিবিসি ও নকিয়া ব্লগ অবলম্বনে কাজী আলম