নকিয়ার নতুন ‘আশা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নকিয়া আশা ২০২’ নামে সাশ্রয়ী দামের নতুন একটি মুঠোফোন বাজারে এসেছে। এটি দ্রুতগতিতে কাজ করে এবং এতে আছে ক্লাউডভিত্তিক ব্রাউজার, যা ইন্টারনেট খরচ কমাতে সহায়ক। এই সেটের মধ্যে নকিয়া সোশ্যাল অ্যাপ্লিকেশন দেওয়া আছে। ফলে একটি সাইন-ইনের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে যাওয়া যাবে। এতে বিনা মূল্যে ইলেকট্রনিক আর্টসের তৈরি গেম খেলা যাবে। আশা ২০২ সেটে আছে প্রচলিত কি-প্যাড এবং ২.৪ ইঞ্চির টাচ স্ক্রিন। দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে এতে। এর দাম ৬ হাজার ৯৯৯ টাকা। —বিজ্ঞপ্তি