নকিয়ার লোকসান চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসের হিসাবে লোকসানের মুখে রয়েছে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। লোকসানের মুখে পড়া নকিয়ার মূলধনে টান পড়তে শুরু করেছে। তবে লুমিয়া সিরিজের নতুন স্মার্টফোন বাজারে এনে আবার ঘুরে দাঁড়ানোর আশা করছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।গত বছরের তুলনায় এ বছর নকিয়ার তৃতীয় প্রান্তিকে লোকসানের পাল্লা ভারী। দাম কমেছে নকিয়ার প্রতিটি শেয়ারের। এপ্রিল থেকে জুন—এ তিন মাসে নকিয়ার মূলধন ৪২০ কোটি ইউরো থেকে কমে ৩৬০ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। মাইক্রোসফট ও নকিয়ার লুমিয়া এখনো আইফোন ও স্যামসাং গ্যালাক্সির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে ওঠেনি। তবে একসময়ের বাজারের শক্তিশালী নকিয়া আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলেই বাজার বিশ্লেষকরা ধারণা করছেন ।মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ৮’নির্ভর লুমিয়া ৮২০ ও লুমিয়া ৯২০ মডেলের নতুন দুটি স্মার্টফোন বাজারে আনবে নকিয়া। নভেম্বর মাসে এ দুটি স্মার্টফোন বাজারে এলে নকিয়ার লোকসানের পাল্লা কিছুটা হালকা হতে পারে বলেই বিশ্লেষকদের ধারণা।