নকিয়ার সাবেক কর্মকর্তা আর সাবেক ওএসের নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকিয়া নয়, এবারে নকিয়ার সাবেক কয়েকজন কর্মকর্তা নিজেদের প্রতিষ্ঠান ‘জোলা’র ব্যানারে নকিয়ার পুরোনো অপারেটিং সিস্টেম ‘মিগো’-নির্ভর স্মার্টফোন বাজারে আনছেন।২০১০-১১ সালের দিকে নকিয়া-ইনটেলের মিগো সফটওয়্যার আর সিমবিয়ান অপারেটিং সিস্টেমের স্মার্টফোন তৈরি করত ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। বর্তমানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন তৈরির কারণে সিমবিয়ান ও মিগো সফটওয়্যার প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছিল নকিয়া। তবে নকিয়ার এ দুটি সফটওয়্যার এবারে কাজে লাগাতে তত্পর হয়েছেন নকিয়ার সাবেক কয়েকজন কর্মকর্তা। সম্প্রতি নকিয়ার এই ‘সাবেক’রা মিলে ফিনল্যান্ডে একটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। প্রতিষ্ঠানটি শিগগিরই মিগো ও সিমবিয়ান অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন তৈরি করে বাজারে ছাড়তে যাচ্ছে। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ‘জোলা’ নামের নতুন এই প্রতিষ্ঠান মিগো ও সিমবিয়ান নির্ভর স্মার্টফোন বাজারে আনবে।জানা গেছে, নকিয়ার মিগো সফটওয়্যার ও এন৯ স্মার্টফোন তৈরির পেছনে যে দলটি কাজ করছিল সে দলটিরই সাবেক কয়েকজন কর্মকর্তা মিলে প্রতিষ্ঠা করেছেন ‘জোলা’।‘জোলা’ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা নতুন নকশায় প্রথমে একটি মিগো-নির্ভর একটি স্মার্টফোন বাজারে ছাড়বেন।এদিকে স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে ‘জোলা’র এই নতুন স্মার্টফোনটিকে অ্যাপল, স্যামসাং, নকিয়া, অ্যান্ড্রয়েডনির্ভর বিভিন্ন স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে বলেই জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।