নকিয়ার স্মার্টফোন কেনা যাবে সহজেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইনস্টা বাই, সুবিধার আওতায় বিনা সুদে নকিয়ার মোবাইল ফোন কেনা যাবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক ও ব্যাংক এশিয়ার মাধ্যমে এ সুবিধা দেবে নকিয়া। ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের মাধ্যমে নকিয়া হ্যান্ডসেট কেনা যাবে ছয় থেকে ১২ মাস মেয়াদি কিস্তিতে। নকিয়ার মধ্য পর্যায়ের সেট থেকে শুরু করে সেরা স্মার্টফোন কেনা যাবে। এই বিশেষ সুযোগ পাওয়া যাচ্ছে: নকিয়া সেটার, গুলশান, বসুন্ধরা সিটি, ধানমন্ডি, মতিঝিল ও উত্তরায়। এই সুযোগ থাকবে ২০১১ সালের ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত। —বিজ্ঞপ্তি