নকিয়ার স্মার্টফোন ব্যবহারকারীদের স্কাইপে সেবা
নকিয়ার স্মার্টফোন ব্যবহারকারীর জন্য এল স্কাইপের সেবা। স্কাইপে ও নকিয়া যৌথভাবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ‘স্কাইপে’ সফটওয়্যারটি চালু করেছে। এর মাধ্যমে বিনা মূল্যে ভিডিও ও ভয়েস কল তৈরি এবং পরস্পরের সঙ্গে খুদে বার্তা (এসএমএস) প্রেরণ ও বিভিন্ন ধরনের ফাইল আদান-প্রদান করা যাবে। এর জন্যযাবতীয় বিভিন্ন তথ্যসেবা ওভি স্টোর থেকে বিনা মূল্যে নামানো যাবে (ডাউনলোড)। খবর বিজ্ঞপ্তির।প্রাথমিকভাবে নকিয়ার স্পর্শকাতর পর্দার (টাচ স্ক্রিন) সুবিধাসংবলিত নকিয়া এন৯৭, এন৯৭ মিনি, এক্স৬৫৮০০ এক্সপ্রেসমিউজিক ও ৫৫৩০ মডেলের মোবাইল ফোনে সিমবিয়ান প্রোগ্রামে স্কাইপে সেবা পাওয়া যাবে। এ ছাড়া নকিয়ার নন-টাচ স্ক্রিন মডেলের নকিয়া ই৭২, ই৭১, ই৯০, ই৬৩, ই৬৬, ই৫১, এন ৯৬, এন৯৫, এন৮৫, এন৮২, এন৮১, এন৭৯, এন৭৮, ৬২২০ ক্ল্যাসিক, ৬২১০ নেভিগেটর ও ৫৩২০ মডেলের মোবাইল ফোনেও এ সুবিধা পাওয়া যাবে। সিমবিয়ানের জন্য স্কাইপে সেবা সম্পর্কে জানা যাবে www.skype.com/go/symbian ঠিকানার ওয়েবসাইটে।