নকিয়ার ‘ফেসবুক ফোন’
একটি বিশেষ ফেসবুক বাটনযুক্ত নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। ‘নকিয়া আশা ২০৫’ মডেলের এ স্মার্টফোনটিকে বলা হচ্ছে ‘ফেসবুক ফোন’। এইচটিসির তৈরি ‘চাচা’ স্মার্টফোনটির মত আশা ২০৫ মডেলের স্মার্টফোনটিতে এক ক্লিকেই ফেসবুক চালু হবে।বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, আজ সোমবার ‘আশা ২০৫’ ও ‘আশা ২০৬’ মডেলের সাশ্রয়ী দুটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে নকিয়া। এর মধ্যে ‘আশা ২০৫’ হচ্ছে ফেসবুক ফোন। এ স্মার্টফোনের দাম হবে ৬২ মার্কিন ডলার।নকিয়া জানিয়েছে, আশা ২০৫ মডেলের স্মার্টফোনটিতে থাকছে ২.৪ ইঞ্চি মাপের রঙিন স্ক্রিন, কোয়ার্টি কিবোর্ড, ভিজিএ ক্যামেরা, ৩২ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা ও ১১ ঘণ্টা চার্জ থাকবে এমন ব্যাটারি। সাদা, কালো আর গোলাপি এই তিনটি রঙে শিগগিরই বাজারে আসবে নকিয়ার এ দুটি স্মার্টফোন।নকিয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আশার নতুন মডেলে ‘স্ল্যাম’ নামে নতুন একটি ফিচার যুক্ত হচ্ছে যা ব্লুটুথ প্রযুক্তিতে সহজেই অন্যান্য পণ্যে তথ্য স্থানান্তর করার সুবিধা দেবে।