নকিয়ার ‘ব্যাটম্যান’ ফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যাটম্যান’ সিরিজের নতুন চলচ্চিত্র ‘ডার্ক নাইট রাইজেস’-এর প্রেক্ষাগৃহে মুক্তি উপলক্ষে ফিনল্যান্ডের মোবাইল ফোন-নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া তাঁদের লুমিয়া ৯০০ সিরিজে ব্যাটম্যান থিমযুক্ত বিশেষ একটি স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে।নকিয়ার বরাতে হাফিংটন পোস্ট এক খবরে জানিয়েছে, গাঢ় অন্ধকারে ব্যাটম্যান যেভাবে সংকেত পায় বা যেভাবে দেখতে পায়, লুমিয়া ৯০০-এর বিশেষ সংস্করণটিতেও সে ধরনের ফিচার থাকবে।নকিয়া জানিয়েছে, ব্যাটম্যান থিমের স্মার্টফোনে থাকবে শক্তিশালী ফ্ল্যাশ ক্যামেরা, যা অন্ধকারেও পরিষ্কার ছবি তুলতে সক্ষম হবে। মোবাইল ফোনটির পেছনের দিকে ব্যাটম্যানের প্রতীক যুক্ত করা হবে।ব্যাটম্যান লুমিয়া এডিশনটি লুমিয়া ৯০০ মডেলের চেয়েও হালকা-পাতলা হবে। তবে এ স্মার্টফোনটির দাম ও কবে নাগাদ বাজারে আসবে, সে বিষয়ে নকিয়া এখনো কিছু জানায়নি।