নকিয়ার ‘৮০৮ পিউরভিউ’তে ৪১ মেগাপিক্সেল ক্যামেরা!
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করেন, ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া হয়তো সিমবিয়ান অপারেটিং প্ল্যাটফর্ম বেশ আগেই ছেড়ে গেছে। তবে তাদের এ ধারণা এবার ভুল প্রমাণ করতে চলেছে নকিয়া। স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সিমবিয়ান অপারেটিং সিস্টেমচালিত একটি ডিভাইস বাজারে আনার ঘোষণা দিয়েছে নকিয়া। নকিয়ার এ ডিভাইসের নাম ৮০৮ পিউরভিউ। এ ডিভাইসটিতে ব্যবহূত হবে ৪১ মেগাপিক্সেল ক্যামেরা। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস এক খবরে এ তথ্য দিয়েছে। ৪ ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত এ ডিভাইসটি স্মার্টফোন নাকি ট্যাবলেট তা অবশ্য নিশ্চিত করেনি নকিয়া।নকিয়ার এ ডিভাইসে ব্যবহূত হবে কার্ল জেইস লেন্স ও নকিয়ার তৈরি পিক্সেল ওভার-স্যাম্পলিং প্রযুক্তি। এ ছাড়া ‘রিচ রেকর্ডিং’ নামে নতুন ফিচার থাকছে, যা উন্নত অডিও ধারণ করতে সক্ষম হবে। ডিভাইসটিতে আরও থাকছে ১.৩ গিগাহার্টজ ক্ষমতার প্রসেসর, ৪ ইঞ্চি মাপের স্ক্রিন, ৫১২ মেগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা।চলতি বছরের মে মাস নাগাদ বাজারে আসতে পারে ‘৮০৮ পিউরভিউ’ ডিভাইসটি। এর দাম হবে প্রায় ৪৫ হাজার টাকা। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ৮০৮ পিউরভিউতে ব্যবহূত প্রযুক্তি শিগগিরই নকিয়ার অন্য মডেলের স্মার্টফোনেও চলে আসতে পারে।