নকিয়ায় অর্কেস্ট্রা রিং টোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া সম্প্রতি ক্ল্যাসিক্যাল রিং টোন তৈরির জন্য ব্রাটিস্লাভা সিম্ফনি অর্কেস্ট্রাকে ভাড়া করেছিল। ব্রাটিস্লাভার ঐকতানে আলাদা ২৫ টি ক্ল্যাসিক্যাল রিং টোন তৈরি করছে নকিয়া। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মুঠোফোনে ক্ল্যাসিক্যাল মিউজিক রিং টোন মানুষের কাছে সবচে জনপ্রিয়। আর জনপ্রিয় রিং টোন তৈরির জন্য নকিয়া ব্রাটিস্লাভার ৫৫ পিসের এ অর্কেস্ট্রার সাহায্য নিয়েছে।নকিয়ার শব্দ প্রকৌশলী অ্যালেক্সি ইবেন এ প্রসঙ্গে জানিয়েছেন, মুঠোফোনের জন্য বিশেষ ধরনের রিং টোন তৈরি করাটা সহজ নয়। কারণ রিং টোন হতে হয় সংক্ষিপ্ত কিন্তু সহজেই চেনা যায় এমন ধরনের। এর আগে শব্দ প্রকৌশলীরা এ ধরনের রিং টোন তৈরি করতেন।নকিয়ার জন্য বিশেষ রিং টোন তৈরিতে কাজ করেছে এপিক সাউন্ডের অডিও প্রকৌশলীরাও। নকিয়া কর্তৃপক্ষের ভাষ্য, নকিয়ার লুমিয়া স্মার্টফোনের ৯২০ ও ৮২০ মডেলের অর্কেস্ট্রার বিশেষ ২৫ টি রিং টোন যুক্ত করা হয়েছে। নকিয়ার ভবিষ্যতে যে স্মার্টফোনগুলো আনবে তাতেও অর্কেস্ট্রার নতুন রিংটোন থাকবে।