নকিয়ায় আরও প্রোগ্রাম ও গেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকিয়া মোবাইল ফোনের জন্য আরও কিছু নতুন প্রোগ্রাম পাওয়া যাচ্ছে অভি স্টোরে। ইএ স্পোর্টসের ২০১০ ফিফা ওয়ার্ল্ড কাপ গেমটি বাংলাদেশিদের মধ্যে এখনো সবচেয়ে বেশি জনপ্রিয়। এই আগ্রহ বাংলাদেশকে অফিশিয়াল ওয়ার্ল্ড কাপ গেম ফর মোবাইলে বিজয়ী হওয়ার দৌড়ে অনেক দূর এগিয়ে রেখেছে। ১০৫টি আন্তর্জাতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে খেলোয়াড়েরা নিজ নিজ দলকে বিজয়ী করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। দুই ব্যক্তির রাশিফলের তুলনামূলক চিত্র পাওয়ার প্রোগ্রাম দ্য জোডিয়াক ম্যাচ এখন অভি স্টোরে পাওয়া যাচ্ছে। আরও আছে দ্য ইমেজ হাইডার ও ভিডিও হাইডার প্রোগ্রাম। এই দুই প্রোগ্রামে ছবি ও ভিডিওর নিরাপত্তা দেওয়া সম্ভব। বাংলাদেশে অভি স্টোর থেকে সংগ্রহ করা প্রোগ্রামের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জাভাভিত্তিক প্রোগ্রাম। এরপর রয়েছে সিমবিয়ান প্রোগ্রাম, থিমস, রিংটোনস ইত্যাদি। —বিজ্ঞপ্তি