নক্ষত্রের জন্মদৃশ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যোতির্বিদেরা ভারী একটি নক্ষত্রের জন্মের গুরুত্বপূর্ণ পর্যায় পর্যবেক্ষণ করেছেন। এ কাজে তাঁরা দুটি বিশেষ দূরবীক্ষণ যন্ত্র বা রেডিও টেলিস্কোপ ব্যবহার করেন। ধূলিমেঘে ঘেরা নক্ষত্রটির অবস্থান পৃথিবী থেকে ৪ হাজার ২০০ আলোকবর্ষ দূরে। আলোর ঝলকানিপূর্ণ যে দৃশ্যটি বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, তা ১৮ বছর আগের। তাঁরা নবীন নক্ষত্রটির ওই পরিবর্তনের দৃশ্যের আগের ও পরের পরিস্থিতির তুলনা করতে পারছেন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের মরুভূমিতে স্থাপিত ২৭টি অ্যানটেনাযুক্ত ভেরি লার্জ অ্যারে টেলিস্কোপে ওই দৃশ্য ধারণ করা হয়। এ গবেষণা প্রতিবেদন সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, নক্ষত্রটির নাম ডব্লিউসেভেনটিফাইভএন(বি)-ভিএলএটু। এটি আমাদের সৌরজগতের সূর্যের চেয়ে প্রায় ৩০০ গুণ বেশি উজ্জ্বল। বিবিসি।