নজর সবার হাতঘড়িতেই! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বাজারে ইতিমধ্যেই স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা এ প্রসঙ্গে জানিয়েছেন, এবারে অ্যাপল, নাইকি, সনির মতো প্রতিষ্ঠানগুলোর নজর পড়েছে স্মার্টফোনের দিকে। এক খবরে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।বর্তমানে নতুন প্রযুক্তির নিজস্ব ব্র্যান্ডের হাতঘড়ি বাজারে আনতে জি-শক, অ্যাপল, সনি, নাইকির মতো একডজনেরও বেশি প্রতিষ্ঠান কাজ করছে।ধারণা করা হয়, ১৮৬৮ সালে সুইজারল্যান্ডের প্যাটেক ফিলিপ হাতঘড়ি উদ্ভাবন করেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত হাতঘড়ির খুব একটা জনপ্রিয়তা ছিল না। এ ধরনের ঘড়ি মানুষ পকেটে বা চেনের সঙ্গে ঝুলিয়ে রাখতেই অভ্যস্ত ছিল।এ প্রসঙ্গে আইডিইও নামের এক নকশাকারী প্রতিষ্ঠানের পরিচালক ব্লেইজ বার্টার্ন্ডের বক্তব্য হচ্ছে, উনিশ শতকে মানুষ ঘড়ি পকেটে রাখত। বর্তমানে স্মার্টফোন মানুষের পকেটে ঘড়ির স্থানটি দখল করেছে। হাতঘড়ি হয়তো মানুষের স্মার্টফোনের বিকল্প হতে পারবে না, তবে স্মার্টফোনের সহযোগী পণ্য হতে পারে। পকেট থেকে স্মার্টফোন বের করার ঝামেলা থেকে মুক্তি দিতে হাতঘড়ির সঙ্গে স্মার্টফোনের সংযোগ দেওয়ার কাজ চলছে।’ এদিকে, বন্ড আদলের হাতঘড়ি তৈরিতে কাজ করছেন কিকস্টার্টারের একদল উদ্যোক্তা। ‘পেবল’ নামের এ স্মার্টওয়াচ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অপারেটিং সিস্টেমই সমর্থন করবে। এ ছাড়া আইপড ন্যানো আদলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত একটি স্মার্ট ওয়াচ তৈরি করছে জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান সনি। অ্যাপলও তাদের আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টওয়াচ তৈরি করছে।পেবল স্মার্ট ওয়াচটি হবে হালকা-পাতলা। কারণ এতে ছোট আকারের একটি ই-পেপার টাচস্ক্রিন যুক্ত হবে। ব্লুটুথের মাধ্যমে এ ঘড়িটি থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস-চালিত স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে বা বৈজ্ঞানিক কল্পকাহিনিতে ঘড়ির সাহায্যে যোগাযোগের বিষয়টি দেখানো হয়। অনেকটা চলচ্চিত্রে দেখানো ঘড়ির মতোই কাজ করতে সক্ষম হবে অত্যাধুনিক হাতঘড়িগুলো।