নজরদারির হার্ডডিস্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসা, অফিস বিপণিবিতান বা বাণিজ্যকেন্দ্রের নিরাপত্তায় সহায়তা করতে নজরদারি প্রযুক্তির (সার্ভেইলেন্স) হার্ডডিস্ক ড্রাইভ এনেছে কম্পিউটার সোর্স। ওয়েস্টার্ন ডিজিটালের এই হার্ডডিস্ক ডিভিআর ও কম্পিউটার দুই যন্ত্রেই চলে। ২ টেরাবাইটের এই ড্রাইভ ছয়টি ক্যামেরায় দশমিক ৩ মেগাপিক্সেলে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ১৪ দিন পর্যন্ত একটানা ভিডিও ধারণ করতে পারে। এর দাম আট হাজার ২০০ টাকা। —বিজ্ঞপ্তি