নতুন অনলাইন দোকান চালু
যাত্রা শুরু করেছে অনলাইনে কেনাকাটার নতুন ওয়েবসাইট প্রিয়শপ (www.priyoshop.com)। ফেব্রুয়ারি মাস থেকে এটি পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা শুরু করে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রিয়শপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।সম্মেলনে সাইটটি সম্পর্কে বিস্তারিত জানান প্রিয়শপের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান। তিনি বলেন, ‘কেনাকাটাকে কীভাবে আরও সহজ, নিরাপদ এবং আনন্দদায়ক করা যায়, এই নিয়ে কাজ করছি আমরা।’ সম্মেলনে জানানো হয়. মূলত জনপ্রিয় পণ্য ও সেবা আকর্ষণীয় ছাড়ে ক্রেতার নাগালে পৌঁছে দেওয়াই প্রিয়শপ ডটকমের প্রধান কাজ। ইন্টারনেটভিত্তিক এ দোকানে পোশাক, ইলেকট্রনিকস পণ্য, প্রসাধনী, গয়না, ম্যানিব্যাগ, মগ ইত্যাদি পণ্য পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন রেস্তোরাঁর সেবা, ভ্রমণ প্যাকেজ, উপহার, বই, সিডি-ডিভিডি, সফটওয়্যার ইত্যাদি এতে পাওয়া যাবে। পণ্য কেনার জন্য ফোনেও চাহিদা জানানো যাবে। প্রিয়শপে ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, নেক্সাস কার্ড এবং বিকাশসহ আন্তর্জাতিক ভিসা ও মাস্টার কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। —বিজ্ঞপ্তি