নতুন অনলাইন ব্যঙ্গ পত্রিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার মাস পরীক্ষামূলক প্রকাশনার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ব্যঙ্গাত্মক বিষয়ের অনলাইন পত্রিকা দ্রিঘাংচু ডট কম (www.drighangchu.com)। শুক্রবার রাতে মিরপুরে দ্রিঘাংচুর কার্যালয়ে পত্রিকাটির উদ্বোধন করেন সম্পাদক নূর সিদ্দিকী ও প্রকাশক আরিফ রেজা মাহমুদ। এ সময় সম্পাদনা পরিষদ সদস্য ও সাংবাদিক উদিসা ইসলাম, প্রকাশনা পরিষদ সদস্য মুকিমুল আহসান, আশিক-ই-সাদাতিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
নূর সিদ্দিকী বলেন, ‘প্রতিদিন আমাদের চারপাশে যা ঘটছে, তার অনেকটাই স্যাটায়ার, সাধারণ নাগরিকদের সঙ্গে প্রতিনিয়ত স্যাটায়ার করে চলেছে সমাজ ও রাষ্ট্র। আমরা সেই স্যাটায়ারগুলো নিয়েই স্যাটায়ার করতে চাই।’ —বিজ্ঞপ্তি