নতুন অনলাইন রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যের আহ্বানে স্লোগান নিয়ে শুরু হয়েছে নতুন অনলাইন রেডিও কলের গান (www.radiokolergan.com)। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই অনলাইন রেডিওর উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের অনুষ্ঠান বিশেষজ্ঞ সাইদ মিল্কী, কথাসাহিত্যিক আনিসুল হক ও সংগীতশিল্পী তপু। উদ্বোধন শেষে আনিসুল হক ও তপু রেডিওটির প্রথম সরাসরি অনুষ্ঠানে অংশ নেন। তরুণ প্রজন্মকে বিনোদন দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী ও বিখ্যাত গানগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতেই চালু হলো এ অনলাইন রেডিও বলে জানালেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখন থেকে প্রতিদিন ২৪ ঘণ্টা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করবে রেডিওটি। —জিয়াউর রহমান চৌধুরী