নতুন অনলাইন রেডিওর সম্প্রচার শুরু
পয়লা বৈশাখ থেকে ইন্টারনেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ২৪ ঘণ্টার অনলাইন রেডিও ‘রেডিও বেস্টওয়ে’। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ রেডিওটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রেডিও বাংলাদেশের সাবেক আঞ্চলিক পরিচালক আশরাফুল আলম, চলচ্চিত্রকার দেওয়ান নজরুল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মাজহারুল ইসলাম, সাংবাদিক আলতাফ মাহমুদ, নাট্যব্যক্তিত্ব কায়েস চৌধুরী, অভিনেতা আরমান পারভেজ মুরাদসহ অনেকে। বেস্টওয়ে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রেডিও বেস্টওয়ে ‘জীবনের প্রয়োজনে জীবনের প্রতিধ্বনি’—এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করল। রেডিও বেস্টওয়েতে যে কেউ পাবেন বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক, অর্থনৈতিক ও বিনোদনের খবরাখবর। রেডিও বেস্টওয়ের ঠিকানা: www.radiobestway.com। —বিজ্ঞপ্তি