নতুন অপারেটিং সিস্টেম আনছে এআরএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এআরএম ওএস
এআরএম ওএস

যুক্তরাজ্যের কম্পিউটার চিপ নির্মাতাপ্রতিষ্ঠান এআরএম নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরির ঘোষণা দিয়েছে, যা ইন্টারনেট সংযোগ সুবিধার নতুন ধরনের পণ্যগুলো সমর্থন করবে। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।
এআরএম জানিয়েছে, তারা এমন ‘এমবেড ওএস’ সফটওয়্যার তৈরি করছে, যাতে ব্যাটারি খরচ হবে কম এবং জায়গাও লাগবে কম। এই সফটওয়্যারটি বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

এআরএম কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সফটওয়্যারের কোড ব্যবহার করে ডেভেলপাররা নতুন পণ্য খুব দ্রুত তৈরি করতে পারবেন। অবশ্য সফটওয়্যারটি শুধু এআরএমের তৈরি কর্টেক্স-এম ডিজাইনের চিপনির্ভর যন্ত্রগুলোতেই চলবে।
এ বছরের শেষনাগাদ এই সফটওয়্যারটি উন্মুক্ত হবে এবং আগামী বছরের শুরুতেই এআরএমের অপারেটিং সিস্টেমনির্ভর পণ্য বাজারে চলে আসবে।
‘ইন্টারনেট অব থিংস’ বা বিভিন্ন বস্তুর মধ্যে ইন্টারনেট সংযোগ সুবিধার ক্ষেত্রে এআরএমের এই উদ্যোগ কাজ করবে বলেই ধারণা করছেন গবেষকেরা।