নতুন অল-ইন-ওয়ান কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের ইটি২০১২ ইইউকেএস মডেলের নতুন অল-ইন-ওয়ান কম্পিউটার বাজারে এসেছে। এতে রয়েছে ২০ ইঞ্চি প্রশস্ত পর্দার এইচডি এলইডি পর্দা প্যানেল। রয়েছে ২.৭ গিগাহার্টজ গতির দ্বিতীয় প্রজন্মের ইন্টেল ডুয়াল-কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ইন্টেল এইচডি গ্রাফিক্স, ডিভিডি রাইটার, বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন, ওয়্যারলেস ল্যান ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের বাজারে আনা পিসিটির দাম ৪০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি