নতুন অল-ইন ওয়ান পিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের ইটি১৬১২আইইউটিএস মডেলের টাচস্ক্রিন সুবিধার অল-ইন ওয়ান পিসি বাজারে এসেছে। বিদ্যুৎসাশ্রয়ী এবং মার্কারিমুক্ত পরিবেশবান্ধব এই পিসিটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চির স্পর্শকাতর পর্দা, ১.১ গিগাহার্টজ গতির ইন্টেল সেলেরন ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর থ্রি র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, অনবোর্ড গ্রাফিক্স, বিল্ট-ইন স্পিকার, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা পিসিটির দাম ৩৪ হাজার টাকা। —বিজ্ঞপ্তি