নতুন অল-ইন ওয়ান পিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের ইটি১৬১১পিইউটি মডেলের স্পর্শকাতর সুবিধার অল-ইন ওয়ান পিসি বাজারে এসেছে। এতে ১৫.৬ ইঞ্চির স্পর্শকাতর পর্দা থাকায় পিসির সব অ্যাপ্লিকেশনগুলো আঙুলের ছোঁয়ায় পরিচালনা করা যায়। পিসিটিতে রয়েছে ১.৮ গিগাহার্জ গতির ইন্টেল এটম প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর-৩ র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, অনবোর্ড গ্রাফিক্স, বিল্ট-ইন স্পিকার, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, চারটি ইউএসবি ২.০ পোর্ট, ভিজিএ পোর্ট, কম পোর্ট, ইউএসবি মাউস ও কিবোর্ড ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা পিসিটির দাম ৩৪ হাজার টাকা।—বিজ্ঞপ্তি