নতুন অ্যান্টি ভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য বাংলাদেশের বাজারে এসেছে কুইকহিল ব্র্যান্ডের মোবাইল সিকিউরিটি-২০১৩। ব্ল্যাকবেরি ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থিত এই মোবাইল সিকিউরিটিতে আছে ভাইরাস ও চুরি প্রতিরোধ, কল ও ক্ষুদে বার্তা ব্লক, তথ্য মুছে ফেলা ও অবস্থান চিহ্নিত করার সুবিধা। আরএম সিস্টেমস লিমিটেডের আনা মোবাইল সিকিউরিটির দাম ৪৯০ টাকা। —বিজ্ঞপ্তি