নতুন অ্যান্টিভাইরাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্টিভাইরাস সফটওয়্যার এভিজি অ্যান্টিভাইরাসের নতুন সংস্করণ ‘এভিজি ইন্টারনেট সিকিউরিটি ২০১৫’ দেশের বাজারে ছেড়েছে পরিবেশক মাইক্রোটপ টেকনোলজি লি.। সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে এ সফটওয়্যার বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাইক্রোটপের চেয়ারম্যান মো. আমের খান ও ব্যবস্থাপনা পরিচালক আমির বক্স মণ্ডল। নতুন এ সংস্করণের সঙ্গে একক ব্যবহারকারীর জন্য বিনা মূল্যে ৮ গিগাবাইটের ট্রান্সসেন্ড পেনড্রাইভ দেওয়া হবে। এভিজি ডেস্কটপ, ল্যাপটপ এবং স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে ম্যালওয়ার ও ভাইরাসের হামলা থেকে বাঁচায়। এভিজি ইন্টারনেট সিকিউরিটি ছাড়াও বাজারে আছে এভিজি করপোরেট বিজনেস, এভিজি অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস প্রো এবং পিসি টিউন আপ সংস্করণ। —বিজ্ঞপ্তি