নতুন অ্যান্টিভাইরাস বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে নিরাপত্তা দিতে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড বাজারে এনেছেপান্ডা সিকিউরিটির গ্লোবাল প্রটেকশন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ২০১০। এখন কম্পিউটার ও ইন্টারনেটের নিরাপত্তার সমন্বিত সংস্করণ পাওয়া যাচ্ছে। নতুন সংযোজিত পান্ডা ইউএসবি ভ্যাক্সিন, অ্যান্টিস্পাইওয়্যার, অ্যান্টিফিশিং, অ্যান্টিরুটকিট, ফায়ার ওয়াল নিরাপত্তা, অ্যান্টিস্প্যাম, ৫ গিগাবাইট পর্যন্ত অনলাইন ব্যাকআপ ইত্যাদি সুবিধা এতে আছে। হটলাইন সুবিধা রয়েছে প্রতিক্ষণ। ঢাকায় পাওয়া যাবে কম্পিউটার সিটি ও মাল্টিপ্লান সেন্টারের এশিয়াবিজসহ অনেক আউটলেটে। —বিজ্ঞপ্তি