নতুন অ্যান্ড্রয়েড ন্যুগাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের নাম রাখা হয়েছে ‘ন্যুগাট’। গত মে মাসে অনুষ্ঠিত গুগলের ডেভেলপার সম্মেলনে ইংরেজি ‘এন’ আদ্যক্ষর দিয়ে শুরু এমন মিষ্টান্নের নাম আহ্বান করে গুগল। ‘নিউটেলা’ নামটি অনেকের পছন্দ ছিল, তবে চূড়ান্ত হয় ন্যুগাট। চলতি বছরেই ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ন্যুগাট উন্মুক্ত করা হবে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে অ্যান্ড্রয়েড-চালিত ১১৬ কোটি স্মার্টফোন বাজারজাত করা হয়, মোট স্মার্টফোন বাজারের যা ৮২ শতাংশ। অন্যদিকে অ্যাপলের আইওএস-চালিত যন্ত্র বাজারে ছাড়া হয় মাত্র ২২ কোটি ৫৮ লাখ ৫০ হাজার।
২০০৯ সালে অ্যান্ড্রয়েড কাপকেক ছাড়ার মাধ্যমে মিষ্টান্নের নামের সঙ্গে মিলিয়ে অ্যান্ড্রয়েডের সংস্করণগুলোর নামকরণের রীতি চালু হয়। এরপর আসে ডোনাট, ইক্লেয়ার, ফ্রয়ো, জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন, কিটক্যাট, ললিপপ এবং বর্তমানের মার্শমেলো।
৩০ জুন গুগলের প্রধান কার্যালয় গুগলপ্লেক্সের সামনে অ্যান্ড্রয়েড ন্যুগাটের মাসকটের ভাস্কর্য স্থাপনের পর ছবি তুলেছেন গুগলের সফটওয়্যার প্রকৌশলী (ইউটিউব) তাসনীম ইমরান।