নতুন আইপড আনছে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপড
আইপড

ঠিক এখনই আইপডের যুগের সমাপ্তি ঘোষণা করছে না অ্যাপল। আইজেন নামের ফ্রান্সভিত্তিক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৪ জুলাই হালনাগাদ প্রসেসরযুক্ত আইপড টাচের নতুন একটি মডেলের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও আইপড ন্যানো ও আইপড শাফলের ক্ষেত্রেও অ্যাপল কয়েকটি রঙের মডেল আনতে পারে।

আইজেনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আইপড টাচের ক্ষেত্রে ৩২ বিটের এ৫ প্রসেসরকে ৬৪ বিটের করা হচ্ছে।
নতুন আইপড সম্পর্কে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও আইটিউনস ১২.২ সফটওয়্যার কোড ঘেঁটে বিশ্লেষকেরা ১৪ জুলাই তারিখে নতুন আইপড সম্পর্কে জেনেছেন। সাধারণত সেপ্টেম্বর মাসে নতুন আইপড ঘোষণা দেয় অ্যাপল।
সম্প্রতি অ্যাপল ঘোষিত মিউজিক সেবা ‘অ্যাপল মিউজিক’ এর প্রচারে নতুন আইপড বাজারে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সোনালী, গাঢ় নীল, উজ্জ্বল গোলাপী এই নতুন তিনটি রঙে নতুন আইপড বাজারে ছাড়তে পারে অ্যাপল।