নতুন আইপি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে এসেছে মাইক্রোনেট ব্র্যান্ডের এসপি৫৫১২ডব্লিউ মডেলের নতুন তারহীন আইপি ক্যামেরা। এটি বাজারজাত করছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। অফিস বা বাসার নজরদারির জন্য এই আইপি ক্যামেরাটিকে যেকোনো জায়গায় অনায়াসে ইনস্টল করে ইন্টারনেটের নেট ব্রাউজারের মাধ্যমে নজরদারি করা যায়। এতে রয়েছে আইট্রিপলই৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান এবং একটি ১০/১০০এম ইথারনেট ল্যান পোর্ট। আকারে ছোট এই যন্ত্রে এমজেপিজি ও এমপিইজি-৪ ইমেজ কম্প্রেশনের ভিজিএ (৬৪০বাই৪৮০) রেজ্যুলেশনের ভিডিওচিত্র ধারণ করা যায়। ক্যামেরাটির দাম ১৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি