নতুন আইপ্যাড মিনি আসছে শিগগিরই
অ্যাপলের এশিয়ার সরবরাহকারীরা ব্যাপক ভিত্তিতে নতুন ট্যাবলেট কম্পিউটারের উৎপাদন শুরু করেছে। আকারে বর্তমান আইপ্যাডের চেয়ে ছোট নতুন এই ট্যাবলেটে থাকবে ৭ দশমিক ৮৫ ইঞ্চি এলসিডি মনিটর। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি ডিসপ্লে এবং তাইওয়ানের এইউ অপট্রোনিক্স গত মাস থেকে নতুন ট্যাবলেটের জন্য এলসিডি মনিটরের উৎপাদন শুরু করে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার খবরে বলা হয়েছে, অ্যাপল তার নতুন ট্যাবলেটের দাম দিয়েছে আইপ্যাড মিনি। কয়েক দিনের মধ্যে এটি বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। পত্রিকাটি বলেছে, ধারণা করা হচ্ছে অ্যাপল ১৭ অক্টোবর আইপ্যাড মিনির উদ্বোধন করবে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আমাজন তার নতুন ট্যাবলেট ‘ফায়ার’ যুক্তরাজ্যের বাজারে ছাড়ার ঠিক এক সপ্তাহ আগে এটির উদ্বোধন করার ইচ্ছা অ্যাপলের । ইন্টারনেটে ইতিমধ্যে আইপ্যাড মিনির ছবিও ফাঁস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের একটি ওয়েবসাইট দুটি রঙের আইপ্যাড মিনির ছবি ফাঁস করেছে। এতে দেখা গেছে, আইফোন ৫-এ যেসব রং ব্যবহার করা হয়েছে, আইপ্যাড মিনিতেও একই রং ব্যবহার করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের খবর ঠিক থাকলে আগামী নভেম্বর মাসে আইপ্যাড বাজারে পাওয়া যাবে। —ডেইলি মেইল অবলম্বনে রোকেয়া রহমান