নতুন আইপ্যাডের দ্বিতীয় ত্রুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বিশ্লেষকেরা বাজারে আসা অ্যাপলের ‘নিউ আইপ্যাড’-এর অনেক প্রশংসা করলেও সম্প্রতি এর ত্রুটি খুঁজে বের করতেও শুরু করেছেন। ম্যাশেবল এক খবরে জানিয়েছে, প্রথম ত্রুটি হিসেবে অতিরিক্ত গরম হওয়ার বিষয়টির পর তাঁরা এবারে এর দ্বিতীয় ত্রুটিটিও খুঁজে পেয়েছেন। বিশ্লেষকদের দাবি, আইপ্যাডের ব্যাটারি ইন্ডিকেটর ভুল তথ্য দেখায়। ডিসপ্লে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চমেট জানিয়েছে, ব্যাটারি পূর্ণ চার্জ হয়েছে ইন্ডিকেটরে এমন সংকেত দেখানোর দীর্ঘসময় পরও এটি চার্জ নিতে থাকে।ডিসপ্লেমেটের গবেষক রে সোনেইরা জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে নিউ আইপ্যাডের রেটিনা ডিসপ্লে আইপ্যাড ২-এর তুলনায় বেশি চার্জ খরচ করে। এ ছাড়া ফুলচার্জ দেখানোর পরও হঠাত্ চার্জ কম দেখাতে শুরু করে। সোনেইরা ব্যাটারি পরীক্ষা করেননি। তবে আইপ্যাডের ডিসপ্লেতে কি পরিমাণ শক্তি ব্যবহূত হয় এর পরীক্ষা করতে গিয়েই দীর্ঘসময় ধরে ব্যাটারি চার্জ হওয়ার বিষয়টি টের পান। নিউ আইপ্যাডের প্রথম ত্রুটিটি সংবাদমাধ্যমে প্রকাশিত পরপরই এর উত্তরে অ্যাপল কেয়ারে যোগাযোগ করার পরামর্শ দিলেও দ্বিতীয় ত্রুটিটি প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি অ্যাপল।