নতুন আইফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বের এক নম্বর স্মার্টফোন’ বাজারে আনার দাবি করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। ১২ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানে এ বছরের জন্য তিনটি নতুন মডেলের আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন এ আইফোন ঘিরে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে গুঞ্জন ছিল। এবারে আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর নামের তিনটি নতুন মডেলের স্মার্টফোন ঘোষণা দেওয়া হয়েছে। দেখে নিন অ্যাপলের নতুন আইফোন ঘোষণার অনুষ্ঠানের কিছু ছবি:

অ্যাপল ইভেন্টে ‘নিজেদের তৈরি সবচেয়ে উন্নত আইফোন’ হিসেবে তিনটি মডেলের আইফোন বাজারে আনার ঘোষণা দেন অ্যাপলের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলা। ছবি: রয়টার্স

এ বছর বাজারে আসবে আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর নামের নতুন তিনটি আইফোন। আইফোনের নকশা গত বছর বাজারে আসা আইফোন এক্সের মতোই। ছবি: রয়টার্স

নতুন আইফোন নিয়ে গর্ব করেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। এর গ্রাহক-সন্তুষ্টির হার ৯৮ শতাংশ বলেই দাবি করেছেন তিনি। ছবি: রয়টার্স

নতুন আইফোনে যুক্ত হয়েছে নানা ফিচার। এর মধ্যে আইফোন এক্সএসে ৫ দশমিক ৮ ইঞ্চি ও এক্সএস ম্যাক্সে ৬ দশমিক ৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে রয়েছে। আইফোনের নানা ফিচারের কথা তুলে ধরেন ফিল শিলার। ছবি: রয়টার্স

অ্যাপলের অনুষ্ঠানে এক্সএস ম্যাক্স ফোনের ঘোষণা এসেছে। বড় মাপের ফোনটিতে এ১২ বায়োনিক চিপ ব্যবহৃত হয়েছে। আইফোন এক্সএস ও এক্সএস ম‍্যাক্সের দাম শুরু হয়েছে ৯৯৯ ও ১০৯৯ মার্কিন ডলার থেকে। চলতি মাসের ১৪ তারিখ থেকে প্রি-অর্ডার শুরু হবে। বাজারে বিক্রি শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। ছবি: এএফপি

আইফোন এক্সএস ও এক্সএস ম‍্যাক্স। আইপি৬৮ সার্টিফায়েড পানিরোধক সুবিধার ফলে ডিভাইসটি দুই মিটার পানির নিচে ৩০ মিনিট ব‍্যবহার করা যাবে। এতে আগের আইফোন থেকে আরও দ্রুত কাজ করবে নতুন ফেস আইডি। ছবি: এএফপি

সাদা, লাল, নীল, হলুদ ও কালো রঙে পাওয়া যাবে আইফোন এক্সআর। দাম শুরু হবে ৭৪৯ মার্কিন ডলার থেকে। প্রি-অর্ডার শুরু হবে আগামী ১৯ অক্টোবরে, বিক্রি শুরু হবে ২৬ অক্টোবর থেকে। ছবি: এএফপি

নতুন দুই আইফোনে রাখা হয়েছে ডুয়েল সিম সুবিধা। স্টোরিও স্পিকার সুবিধা থাকায় গেমিং, মিউজিক ও মুভি দেখা হবে আরও উপভোগ্য। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আইওএস ১২। ডিভাইস দুটি গোল্ড, সিলভার ও স্পেস গ্রে রঙে পাওয়া যাবে। ছবি: রয়টার্স