নতুন আইফোনেও বিস্ফোরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন ৭ প্লাস
আইফোন ৭ প্লাস

স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ এর পর এবারে অ্যাপলের আইফোন ৭ প্লাসে বিস্ফোরণের অভিযোগ উঠেছে। ক্রেতার কাছে পৌঁছানোর সময় ওই ফোনটি বিস্ফোরিত অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।
নতুন আইফোনের ক্ষেত্রে এটাকেই বিস্ফোরণের প্রথম ঘটনা বলা হচ্ছে। যদিও বিস্ফোরণের কারণ এখনো অজানা। অ্যাপল কর্তৃপক্ষ অবশ্য ওই ক্রেতাকে নতুন আইফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণ ঘটনার পর লিথিয়াম-আয়ন ব্যাটারির বিপদের বিষয়টি প্রযুক্তি বিশ্বে আলোচনা শুরু হয়। শিশুদের খেলনা থেকে শুরু করে, স্মার্টফোন, ল্যাপটপের মতো নানা যন্ত্রে এ ব্যাটারির ব্যবহার সর্বত্র। কিন্তু ব্যাটারিতে ত্রুটি থাকলে বিপদের আশঙ্কা থাকে। কিন্তু গত কয়েক বছর ধরেই স্মার্টফোনে এ ধরনের ব্যাটারির বিস্ফোরণের ঘটনা ঘটলেও এ বছর গ্যালাক্সি নোট বিস্ফোরণের ঘটনা বেশি আলোচিত হয়েছে।
সম্প্রতি এক রেডিট ব্যবহারকারী তাঁর সহকর্মীর নতুন আইফোন ৭ প্লাস বিস্ফোরণ হওয়ার কথা জানান। কিন্তু প্যাকেটের ভেতরেই ফোনটির বিস্ফোরণ ঘটায় নতুন আইফোন ক্রেতারা স্বস্তি পাবেন।
তথ্যসূত্র: এনডিটিভি।