নতুন আইফোনের পেটেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মডেলের একটি আইফোন পেটেন্ট করার জন্য সম্প্রতি আবেদন করেছে অ্যাপল। আইফোনের নতুন এ নকশাটিতে এমন প্রযুক্তির ডিসপ্লে রাখা হয়েছে যা স্মার্টফোনটির কোণ পর্যন্ত মোড়ানো। এতে করে স্মার্টফোনে ছবি বা ভিডিও দেখার জায়গা বাড়বে, অর্থাত্ ডিসপ্লেতে আলাদা কোনো বাটন থাকবে না। এক খবরে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, নতুন মডেলের আইফোনের জন্য ডিসপ্লে নিয়ে গবেষণা শুরু করেছে অ্যাপল।কাচের একটি টিউব সদৃশ আইফোনের পেটেন্ট আবেদনটি ২০১১ সালে যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে জমা দিয়েছিল অ্যাপল।বাজার বিশ্লেষকেরা অবশ্য বলছেন, পণ্যের জন্য পেটেন্ট করলেও অ্যাপলের পেটেন্ট করা নকশার পণ্য বাজারে আসে খুব কম। আর অ্যাপল কর্তৃপক্ষ কোনো পণ্য বাজারে না আসা পর্যন্ত কোনো মন্তব্য করতেও রাজি হয় না।