নতুন আঙ্গিকে এসারের কাস্টমার কেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতাদের সেবা কর্যক্রম আরও দ্রুত ও নির্ভরযোগ্য করতে ঢাকায় নতুন আঙ্গিকে এসারের কাস্টমার কেয়ার সেন্টার চালু করল এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড। তালতলায়, ২২০/ডি/৪ বেগম রোকেয়া সরণিতে এই কেন্দ্র গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন এসার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শেখর কর্মকার। তিনি বলেন, এসার বিশ্বের প্রযুক্তির বাজারে সব সময় নতুন নতুন পণ্য ক্রেতার সামনে উপস্থাপন করে আসছে। ঢাকায় গ্রাহকসেবা নিশ্চিত করতে এই সেবাকেন্দ্র ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন এসার ইন্ডিয়ার পণ্য ব্যবস্থাপক এ বালাজি। এক্সিকিউটিভ টেকনোলজিসের মহাব্যবস্থাপক সালমান আলী খান বলেন, নতুন এ কেন্দ্র থেকে এসারের ক্রেতারা সহজেই পণ্যের যেকোনো সমস্যা সমধানে সহযোগিতা পাবেন। —বিজ্ঞপ্তি