নতুন আঙ্গিকে রামানুজন গণিত সংঘের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ মে থেকে নতুন আঙ্গিকে ও নতুন পাঠ্যসূচি নিয়ে যাত্রা শুরু করেছে ‘রামানুজন গণিত সংঘ’। ওই দিন ঢাকার মতিঝিলে ছিল এর সূচনা ক্লাস। প্রায় ৬০ জনের মত বিভিন্ন স্তরের শিক্ষার্থী বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নেয়। সূচনা ক্লাসটি পরিচালনা করেন অভীক রায়, তুষার চক্রবর্তী, ফরহাদ মহসিন ও তানভির আরাফাত। সূচনা ক্লাসে শিক্ষার্থীদের মূলত গাণিতিক সমস্যা সমাধানের বিভিন্ন দিক ও উপায় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি তাদের বেশ কিছু মজার সমস্যাও দেখানো হয়। ‘রামানুজন গণিত সংঘের’ নতুন পাঠ্যসূচির মধ্যে রয়েছে সংখ্যাতত্ত্ব, জ্যামিতি, কম্বিনেটরিক্স ও বিচ্ছিন্ন গণিত। প্রাথমিক পর্যায়ে আগামী আট সপ্তাহ ধরে চলবে ক্লাস। প্রতি সপ্তাহের শুক্রবার ঢাকার মতিঝিল, ফার্মগেট ও উত্তরা এবং ঢাকার বাইরে রাজশাহী, খুলনা ও আশুগঞ্জে ক্লাস অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীরা কোনো ধরনের ফি ছাড়াই এই কার্যক্রমে অংশ নিতে পারবে। বিস্তারিত: ০১৯১৪৫২০৪৫৪।তুষার চক্রবর্তী 