গত ২৭ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে চার দিনের মুঠোফোন প্রযুক্তির মেলা ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০১৭’। এবারের এমডব্লিউসি নতুন তো বটেই, পুরোনোকে নতুন করে পাওয়ারও যেন। মোবাইল প্রযুক্তির এই বিশ্ব আয়োজন শেষ হবে আগামীকাল ২ মার্চ।

নতুন রূপে নকিয়া
নতুন সংস্করণের ৩৩১০ মুঠোফোনের পাশাপাশি তিনটি নতুন মডেলের অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের ঘোষণা দিয়েছে নকিয়ার নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। নকিয়া ৬, নকিয়া ৫ ও নকিয়া ৩ মডেলের স্মার্টফোনগুলো চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাজারে ছাড়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আসছে এলজি জি৬
এলজির নতুন স্মার্টফোন এলজি জি৬ ঘোষণা দেওয়ার সময় বড় পর্দায় স্মার্টফোনটির সুবিধা দেখানো হয়। এতে ৫.৭ ইঞ্চি পর্দা, ৪ গিগাবাইট র্যাম, ১৩ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে। স্মার্টফোনটিতে আগে থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করা থাকবে।

হুয়াওয়ের স্মার্টঘড়ি
গত ২৬ ফেব্রুয়ারি হুয়াওয়ে ওয়াচ ২ স্মার্টঘড়ির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ। ফোরজি প্রযুক্তির এই ঘড়ি ধুলা ও পানিরোধী। এই ঘড়িতে বেজেল ও ফিতা দুটোই বদলানো যাবে।

নতুন সংস্করণের নকিয়া ৩৩১০
প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০১৭
পর্দা: ২.৪ ইঞ্চি, ২৪০ X ৩২০ পিক্সেল, রঙিন
ব্যাটারি: ১২০০ মিলি-অ্যাম্পিয়ার
ওজন: ৮০ গ্রাম
ক্যামেরা, ইন্টারনেট, রেডিও
১৬ মেগাবাইট মেমোরি, মাইক্রো এসডি কার্ড
প্রকাশকাল: সেপ্টেম্বর, ২০০০
পর্দা: ৮৪ X ৪৮ পিক্সেল, মনক্রোম
ব্যাটারি: ৯০০ মিলিঅ্যাম্পিয়ার
ওজন: ১৩৩ গ্রাম
২০০৫ সালে তৈরি বন্ধ করে দেওয়া হয়
১২ কোটির বেশি বিক্রি হয়েছে
সূত্র: এমডব্লিউসি, টেকক্রাঞ্চ, মিরর