নতুন ইউএসবি এজ্ মডেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার সোর্স লিমিটেড বাজারে নিয়ে এসেছে বহনযোগ্য (পোর্টেবল) হেম ব্র্যান্ডের এইচএম-৬১০সি মডেলের ইউএসবি এজ্ মডেম। এতে যেকোনো জিপিআরএস অথবা জিএসএম ইন্টারনেট সমর্থিত সিম ব্যবহার করে যাবে। কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল ছাড়াই মডেমটি খুব সহজে ব্যবহার করা যাবে। মডেমটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ৭, উইন্ডোজ ভিস্তাসহ সব ধরনের অপারেটিং সিস্টেম সমর্থন করে। দাম তিন হাজার ২০০ টাকা। —বিজ্ঞপ্তি