নতুন ইউএসবি টিভিকার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারফেক্ট ব্র্যান্ডের নতুন ইউএসবি টিভিকার্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এ কার্ড দিয়ে এমপিইজি১/২, ভিসিডি এবং ডিভিডি ফরম্যাটে ভিডিও রেকর্ড করা যায়। টিভি প্রোগ্রাম, গান কিংবা মুভি রেকর্ড ও স্টোর করার সুবিধার পাশাপাশি এতে রয়েছে ১০বিট ভিডিও ডিকোডের সুবিধা। দাম দুই হাজার ১০০ টাকা। —বিজ্ঞপ্তি