নতুন ই-কমার্স সাইট ভূতবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূতবাড়ি (vootbari.com) নামে নতুন একটি ই-কমার্স ওয়েবসাইট চালু হয়েছে। এই ওয়েবসাইটে দামাদামি করে পণ্য কেনা যাবে। পণ্য বাসাতেও বিনা খরচে পৌঁছে দেওয়া হবে।
২৬ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এই সাইটটির উদ্বাধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেম ও সার্ভিস বিভাগের সহকারী পরিচালক খান মাহমুদ ফুয়াদ বিন এনায়েত, নাটকের দল নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেজ, নাট্যনির্দেশক অলোক বসু এবং অভিনেতা মুকুল সিরাজ।
উদ্যোক্তারা জানান, ভূতবাড়িতে পোশাক, অলংকার এবং খেলার পোশাকসহ প্রায় সব রকমের পণ্যই পাওয়া যাবে। বিজ্ঞপ্তি