নতুন এক্সটারনাল হার্ডডিস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ-ডেটার সিএইচ৯৪ মডেলের ইউএসবি এক্সটারনাল হার্ডডিস্ক ড্রাইভ বাজারে এসেছে। চামড়ায় মোড়ানো ডায়েরির মতো দেখতে এই হার্ডডিস্কটির পুরুত্ব ২০ মিলিমিটারের কম। ওজন ১৭২ গ্রাম। ৫০০ গিগাবাইট এবং ১ টেরাবাইট হার্ডডিস্কের দাম যথাক্রমে ৪ হাজার ৬০০ এবং আট হাজার টাকা। এনেছে গ্লোবাল ব্র্যান্ড লি.। —বিজ্ঞপ্তি