নতুন এক্সটার্নাল ডিভিডি রাইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের এসডিআরডব্লিউ-০৮ডি২এস-ইউ লাইট মডেলের নতুন এক্সটার্নাল ডিভিডি রাইটার বাজারে এসেছে। এতে ডিস্ক এনক্রিপশন-২ থাকায় ডিস্কটি পাসওয়ার্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এবং ফাইল লুকিয়েও রাখা যায়। এটি ইউএসবি ২.০ সমর্থন করে। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এই ডিভিডি রাইটারের দাম ৩ হাজার ৪০০ টাকা। —বিজ্ঞপ্তি