নতুন এলইডি মনিটর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের ভিএস২২৮এন মডেলের নতুন এলইডি মনিটর বাজারে পাওয়া যাচ্ছে। আইপিএস প্যানেলের সাড়ে ২১ ইঞ্চি প্রশস্ত পর্দার এই মনিটরে রয়েছে স্মার্ট ভিউ প্রযুক্তি, ফলে যেকোনো অবস্থান থেকে ছবির মান এবং রং একই রকম দেখা যায়। মার্কারিমুক্ত পরিবেশবান্ধব এই মনিটরটির দাম ১৪ হাজার টাকা। এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। —বিজ্ঞপ্তি