নতুন এলইডি মনিটর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলজি ই২০৪২সি মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। এফ-ইঞ্জিন প্রযুক্তির মনিটরটি অন্যান্য মনিটরের তুলনায় ৩০ ভাগ বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। এতে রয়েছে ২০ ইঞ্চি পর্দা, ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ৫০০০০০০:১, রেসপন্স টাইম ৫মিলি সেকেন্ড, পর্দার আউটপুট রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০, পিক্সেল পিচ ০.২৭৬ মিলিমিটার এবং এতে রয়েছে ডি-সাব পিসি ইনপুট সংযোগসুবিধা। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা মনিটরটির দাম ১১ হাজার টাকা। —বিজ্ঞপ্তি