নতুন এলইডি মনিটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের ভিএক্স২৭৯এইচ মডেলের আইপিএস প্যানেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। ২৭ ইঞ্চির প্রশস্ত পর্দার এই মনিটরের রেজ্যুলেশন ১৯২০ x ১০৮০ পিক্সেল, কন্ট্রাস্ট রেশিও ৮০,০০০,০০০:১। আলট্রা-স্লিম এবং পরিবেশবান্ধব ডিজাইনের এই মনিটরে স্মার্টফোনের ব্যাটারি চার্জ করতে অথবা স্মার্টফোনের গেম বা চলচ্চিত্র সরাসরি মনিটরটিতে উপভোগ করতে রয়েছে মোবাইল হাই-ডেফিনেশন লিঙ্ক পোর্ট। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা মনিটরটির দাম ৪৩ হাজার টাকা।

—বিজ্ঞপ্তি