নতুন এলসিডি মনিটর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলজি ব্র্যান্ডের ডব্লিউ১৬৪৩সি মডেলের এলসিডি মনিটর বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। লো-রেডিয়েশনের এই মনিটরটি চোখের জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব। ১৬ ইঞ্চির প্রশস্ত পর্দার এই এলসিডি মনিটরটিতে রয়েছে এফ ইঞ্জিনপ্রযুক্তি, ৩০০০০: ১ অনুপাতের ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও, ৮ মিলি সেকেন্ড রেসপন্স টাইম, সর্বোচ্চ ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেলের রেজ্যুলেশন, ৯০/৫০ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল ইত্যাদি। দাম ছয় হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি