নতুন এলসিডি মনিটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার সোর্স লিমিটেড বাজারে এনেছে ফিলিপসের এলসিডি প্রযুক্তির ২০ ইঞ্চি মনিটর। এতে রয়েছে গ্রাফিকস, অ্যানিমেশন কিংবা ভিডিওগ্রাফির জন্য প্রয়োজনীয় সব সুবিধা, অটো পিকচার ফরম্যাট নিয়ন্ত্রণ, সিসামুক্ত ও পরিবেশবান্ধব প্রযুক্তি। এতে আছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ১১ হাজার টাকা। —বিজ্ঞপ্তি