নতুন এলসিডি মনিটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্যামসাং ল্যাভেন্ডার সিরিজের কম্প্যাক্ট স্লিম ডিজাইনের পি২৩৫০এন মডেলের এলসিডি মনিটর বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। উইন্ডোজ ও ম্যাক পিসি-সমর্থিত ১৯২০ বাই ১০৮০ রেজুলেশনের এ মনিটরটি প্রযুক্তিগত সুবিধায় গ্রাফিক্স ও ভিজ্যুয়াল সম্পাদনার কাজ করা যাবে। এতে রয়েছে, ২৩ ইঞ্চি প্রশস্ত পর্দা, কন্ট্রাস্ট রেশিও ৫০০০০:১, রেসপন্স টাইম দুই মিলি সেকেন্ড সুবিধা। তিন বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ দাম ২৪ হাজার টাকা।—বিজ্ঞপ্তি