নতুন এলসিডি মনিটর বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাংয়ের ফুল এইচডি ইকোফিট সিরিজের ২৭ ইঞ্চি প্রশস্ত পর্দার পি২৭৭০এইচ মডেলের নতুন এলসিডি মনিটর বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ৬৩ মিলিমিটার পুরুত্বের এ মনিটরে রয়েছে ম্যাজিক ব্রাইট-থ্রি, অফ টাইমার, ইমেজ সাইজ কালার ইফেক্ট, সেফ মোড, রেজুলেশন ১৯২০ বাই ১০৮০, বৈপরীত্য অনুপাত ৭০০০০:১, রেসপন্স টাইম মাত্র দুই মিলি সেকেন্ড, ওজন ৬ দশমিক ৭ কেজি ইত্যাদি। এ ছাড়া মনিটরে কানেক্টর হিসেবে রয়েছে ডিভিআই-আই, এইচডিএমআই, অডিও আউট ও অপটিক্যাল আউট সুবিধা। তিন বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ দাম ৩৭ হাজার টাকা। —বিজ্ঞপ্তি