নতুন ওএস নিয়ে নতুন ম্যাকবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাভেরিকস নামের নতুন অপারেটিং সিস্টেমে নতুন ম্যাকবুক এয়ার আনছে অ্যাপল।১০ জুন অ্যাপলের বার্ষিক সম্মেলনে ম্যাভেরিকসনির্ভর নতুন এই নোটবুক বাজারে আনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানটি।এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১০ জুন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স নামে ২৪তম বার্ষিক সম্মেলনের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি। এই আয়োজনে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘ম্যাকবুক নোটবুকের ভবিষ্যত্ বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্রে এটি সেরা নোটবুক। পিসির ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধির হার ৩ শতাংশ হলেও অ্যাপলের ম্যাকবুকের ক্ষেত্রে তা ১৫ শতাংশ।অনুষ্ঠানে অ্যাপলের সফটওয়্যার প্রকৌশল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফ্রেডরিক ওএসএক্স অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘ম্যাভেরিকস’-এর ঘোষণা দেন। ম্যাকবুকের নতুন এই অপারেটিং সিস্টেমে ‘ফাইন্ডার’ নামে তথ্য খোঁজার সুবিধা, ট্যাগ, একাধিক ডিসপ্লে সমর্থন, উন্নত ব্যাটারি ও প্রসেসর সুবিধা থাকবে বলেই জানান তিনি। অনুষ্ঠানে ইনটেলের নতুন হ্যাসওয়েল প্রসেসরযুক্ত ১১ ও ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ার প্রদর্শন করা হয়। নতুন সংস্করণের ম্যাকবুক এয়ারের দাম হবে এক হাজার ৯৯ মার্কিন ডলার।ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস৭-এর ঘোষণা দিয়েছে অ্যাপল।