নতুন ওয়ালপ্যাড প্রো বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ চালিত মাল্টি ফাংশনাল এক্সপার্ট ট্যাব ‘ওয়ালপ্যাড প্রো’ বাজারে নিয়ে এসেছে ওয়ালটন। ৮.৯ ইঞ্চি পর্দার এ ট্যাবলেটে থাকছে ইন্টেল ১.৩ গিগাহার্টজ জেড৩৭৩৫ কোয়াডকোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর ৩ র্যা ম, ইন্টেল এইচডি গ্রাফিক্স প্রসেসর, আইপিএস প্রযুক্তি ইত্যাদি। এ ছাড়া থাকছে ৬৪ গিগাবাইটের ডেটা স্টোরেজ, ১২৮ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার সুবিধা, ৫ মেগা পিক্সেলের পেছনের এবং ২ মেগা পিক্সেলের সামনের ক্যামেরা। থাকছে এক বছরের বিনা মূল্যে অফিস ৩৬৫ সুইট ব্যবহার সুবিধা। দাম ১৯ হাজার ৯৯০ টাকা।
বিজ্ঞপ্তি